মাধবপুরে দুরারোগ্য আক্রান্তদের মাঝে চেক বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুলাই ২০২২, ০৮:৩০ পিএম


মাধবপুরে দুরারোগ্য আক্রান্তদের মাঝে চেক বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

বিগঞ্জে মাধবপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৩০ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এম পি। সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, কৃষি কর্মকর্তা  হাসান আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ এরশাদ আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাস গুপ্ত, প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, শংকর পাল সুমন, আইয়ুব খান সহ অনেকেই।

Ads