মাধবপুরে চা শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবরোধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ আগস্ট ২০২২, ০৯:৩০ পিএম


মাধবপুরে চা শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবরোধ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

বিগঞ্জের মাধবপুরে  চা শ্রমিকদের ৩শ টাকা মজুরি বৃৃদ্ধির দাবিতে  উপজেলার ৫টি চা বাগানে কয়েক হাজার শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের  জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর সড়ক অবরোধ করেছেন। 

 

বৃহস্পতিবার দুপুর ২টায় থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এসময় শ্রমিকেরা চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বাগানে গিয়ে বক্তব্য দেয়।

 

শ্রমিক নেতারা বলেন, গত বুধবার ঢাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় বৈঠক মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করেছে। দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে চা শ্রমিকদের ১শ২০টাকা মজুরিত জীবন জীবিকা চালানো এখন কঠিন হয়ে পড়ছে। এ জন্য চা শ্রমিকরা ৩০০টাকা মজুরি আদায়ের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছে। তারা সরকারর প্রতি দাবি জানান, দ্রততম সময়ের মধ্যে চা শ্রমিকদের মজুরি দৈনিক ৩০০টাকা করা না হলে কোন অবস্থায়  তারা কাজ ফিরে যাবেনা। প্রয়াজনে তারা বাগানের বাহিরে গিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাবে।

Ads