জামালগঞ্জ প্রতিপক্ষের দায়ের কোপে নারীর মৃত্যু
২৭ মে ২০২৩, ০৯:১৮ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে জেসমিন বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ৫নং ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আনেয়ার হোসেনের স্ত্রী জেসমিন বেগম (৩৫) তার জায়গায় একটি পাকা ঘর নির্মাণ করছিল। সেখানে জেসমিনের চাচাতো ভাই আশিকুল (৩০) ও চাচা মাহমুদ আলী (৬০) কাজে বাঁধা দিলে বাধে সংঘর্ষ। এক পর্যায় আশিকুল দা দিয়ে জেসমিনের গলায় কোপ দিলে গুরুতর আহত হয় জেসমিন। সেখান থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) প্রণয় কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অভিযুক্ত মাহমুদ আলীকে পুলিশ হেফাজতে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।





















