পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে
২৫ নভেম্বর ২০২৪, ১১:২০ এএম
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। সেই সঙ্গে এই জেলার পথঘাট ও প্রকৃতি ঢাকা পড়েছে কুয়াশায়। গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। আজ সোমবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। এ ছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।



































