রায়পুর মিতালী বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ নভেম্বর ২০১৮, ১১:১০ পিএম


রায়পুর মিতালী বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন

ছবি-সংগ্রহিত

লক্ষ্মীপুরের রায়পুর মিতালী বাজার অনলাইন ব্যাংকিং ডাচ্-বাংলা ব্যাংক-এর এজেন্ট শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। মেসার্স মিজান এন্টারপ্রাইজ  তত্ত্বাবধানে ০৭/১১/১৮ বুধবার দুপুর ১২টায় মিতালী বাজার মাঠ প্রাঙ্গনে বিশেষ আলোচনা ও ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করা হয়।

উপজেলা যুবলীগের সাবেক সদস্য ফারুক হাওলাদারের সঞ্চলনায়, জেলা পরিষদের সদস্য মনজুর হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত: মোজাফফর হোসেন এ.ভি.পি এন্ড রিজিওনাল ম্যানেজার ডাচ্ বাংলা ব্যাংক কুমিল্লা, নুরুল আলম লক্ষ্মীপুর ডাচ্-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানাজার, মুনছুর আহম্মদ মাষ্টার পাত্তন সহকারী শিক্ষক প্রমূখ।

এবং অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের জেলা থেকে আগত সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিতালী বাজার  শাখার এই ব্যাংকে সঞ্চয়ী হিসাব, ডিপিএস, রেমিটেন্সসহ আরো অন্যান্য অনলাইন ব্যাংকিং কার্যক্রম করা হবে।

Ads