অর্থ লেনদেন অনিয়মকারীদের ডাটাবেস তৈরি করছে বাংলাদেশ ব্যাংক
৩১ অক্টোবর ২০১৫, ০৭:০৪ পিএম
ছবি-সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক বর্তমানে ব্যাংকিং খাতে যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিস্তারিত তথ্য ডাটাবেস তৈরি করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
আজ শনিবার ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বেসরকারি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যাংকিং খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিস্তারিত তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডাটাবেস তৈরি হচ্ছে। গভর্নর বলেন, ব্যাংকিং ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক আর কোনো ধরনের ছাড় দিবে না।
তিনি আরো বলেন, ব্যাংক খাতে বর্তমানে যে জঞ্জাল সৃষ্ট আছে, তা অল্প সময়ের মধ্য দূর করা সম্ভব নয় । কার্পেটের নিচে ময়লা জমার মতই পরিস্থিতি আছে, সেই ময়লা আমরা এখন বের করার চেষ্টা করছি মাত্র। আর এটা করছি বলেই স্বাভাবিকভাবেই পরিবেশ ধুলাময় হবেই। তাতে করেই অনেকেই ভুল বুঝতেছেন।
ব্যাংকিং খাতে বিশেষ করে পরিচালনা পর্ষদের সদস্য যারা নিজেদের আইন ও বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন মানতে নারাজ তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে বলে জানান প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান।
তিনি আর বলেন, ব্যাংকিং খাতে যতগুলো দুর্যোগ এসেছে প্রতিটি দুর্যোগ মোকাবেলার জন্য আভ্যান্তরীনভাবে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি সংসদীয় কমিটিতে গিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।
অনিয়মের সঙ্গে যারা জড়িয়ে যাবেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি আপনারা অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান ড. আতিউর রহমান।
আজম জে চৌধুরী বলেন, কিছু বেসরকারি ব্যাংক ফাউন্ডেশনের নাম করে অর্থ নিয়ে ঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না। আবার অনেকেই শেয়ার ব্যবসায় অর্থ বিনিয়োগ করছে। দেখা যায় এরই মাঝে চুরির ঘটনাও ঘটছে। সুতরাং ব্যাংকের এই দুষ্টচক্রদের ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে এই ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা বলেন, ব্যাংকের মাধ্যমে পাওয়া এই সহযোগিতা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের মতো মানুষ হতে পারলেই প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি সার্থক হবে। এসময় তিনি এ ব্যাংকের ফাউন্ডেশনের কার্যক্রম সুচিন্তিত বলে উল্লেখ করেন।
তিনি জানান, সুবিধা বঞ্চিত মেধাবীদের জন্য প্রাইম ব্যাংক সব সময় কাজ করে যাবে। সামাজিক বিভিন্ন কর্মসূচি সম্পাদন করছে ব্যাংকটি।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ২৪৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। শিক্ষাবৃত্তির পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল, জেনারেল ও আই হসপিটাল, নার্সিং ইনস্টিটিউট, ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করেছে ব্যাংকটি।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান জ্নাব নাদির খান, উপদেষ্টা এ কিউকে তালুকদার, প্রধান নির্বাহী ড. ইকবাল আনোয়ার, প্রাইম ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক নাজমা হক ও অন্যান্যরা।


































