প্রাইম ইসলামী লাইফ এবং এভারেস্ট হোম-এর স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ নভেম্বর ২০১৫, ০৬:২৮ পিএম


প্রাইম ইসলামী লাইফ এবং এভারেস্ট হোম-এর স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

ছবি-সংগৃহীত

 সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে এভারেস্ট হোমের ফ্ল্যাট ক্রয় মালিকদের জীবনবীমার আওতায় আনার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন এভারেস্ট হোমের ব্যাবস্থাপনা পরিচালক ওয়াহিদ মুরাদ জামিল এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (প্রস্তাবিত) মোহাম্মদ শাহ আলম, এফসিএ। এ সময় আরও উপস্থিত ছিলেন এভারেস্ট হোমের চেয়ারম্যান ওয়াহেদ মাহমুদ খালেদ, পরিচালক মোহাম্মদ কামরুল আহসান, চিফ একাউন্টস অফিসার আবদুল্লাহ আল ফারুক এবং প্রাইম ইসলামী লাইফের গ্রুপবীমা বিভাগের ইনচার্জ মোঃ শেখ আবু খালেদ, গ্রুপ বিপণন বিভাগের প্রধান জেইভিপি (পিআরটি) মোহাম্মদ শাহ্ আলম কিরণ প্রমূখ।

Ads