আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০৩তম বোর্ড সভা অনুষ্ঠিত
০৭ জানুয়ারি ২০১৭, ০৪:৫১ পিএম
ছবি-সংগৃহীত
৫ জানুয়ারি ২০১৭, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর পরিচালক পর্ষদের ৩০৩তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু) -এর সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব- জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, সদস্য বদিউর রহমান, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ এ. এন. এম. ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জি. খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, ডা: শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, খালিদ রহিম, মোঃ আমির উদ্দিন, পিপিএম এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অংশগ্রহণ করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।


































