নারী ক্ষমতায়ন হয়েছে কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠিত হয়নি: শেফালিকা
১৬ অক্টোবর ২০১৯, ০৩:৩২ পিএম
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে নয় মাইল মাইতৈ পাড়ার বিরকনি এমাং কমিটির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ (সিএইচটিআরসি)’র সহযোগিতায় ‘‘জলবায়ু সহিষ্ণুতা অর্জনে গ্রামীণ নারী ও মেয়েদের ভূমিকাই মূখ্য’’ প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা সভায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও নারীনেত্রী মিজ. শেফালিকা ত্রিপুরা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৫অক্টোবর ২০১৯খ্রি.) বিকাল সাড়ে ৪টায় মিলন কার্বারী পাড়াস্থ ইউনিসেফ পাড়াকেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় মাইতৈ পাড়ার কার্বারী ও বিরকনি এমাং সংগঠনের সাধারণ সম্পাদক সুমনা ত্রিপুরার সঞ্চালনায় সভাপতি হেম মালা ত্রিপুরা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সিএইচটিআরসি-এমজেএফ প্রকল্পের প্রতিনিধি জয় প্রকাশ ত্রিপুরা, হোসনেআরা মঞ্জুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও সংস্কৃতি কর্মী মিজ. ধীনা ত্রিপুরা, স্থানীয় সাবেক মেম্বার হতেন্দ্র ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরলাল ত্রিপুরা, নয় মাইল চন্দ্র কিরণ পাড়ার কার্বারী মিজ. অঞ্জলী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা প্রমুখ।
সভায় বক্তারা, জাতীয় কৃষি অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান ও ভূমিকার যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি; জলবায়ু সহিষ্ণুতা অর্জনে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতি প্রদান, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ক আইনকে যুগোপযোগী করা, কৃষিতে নারীর অবদান দৃশ্যমান করার জন্য গনমাধ্যম ও সরকারের যৌথ উদ্যোগ গ্রহণ, গ্রামীণ নারীর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত করাও বেশি গুরুত্বারোপ আলোচনা করা হয়। এছাড়াও নারীর কাজের গুরুত্ব ও আর্থিক মূল্যায়ন করা হলে নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আশানুরূপ পরিবর্তন আসবে বলে বক্তারা মনে করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় কার্বারী, সুশীল সমাজের অন্যান্য গণমান্য নেতৃবৃন্দ।


































