আন্ত: নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
০৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০ পিএম
নারী-পুরুষের সমতা রুখতে পারে সহিংসতা এই প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সম্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে নারী জাগরনের অগ্রজ। বর্তমান সরকার দেশে নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আজকে এই দেশে সকল ভালো কাজেই নারীর অন্যবদ্য অবদান রয়েছে। আজকে যারা জীবনের সাথে যুদ্ধ করে সকল বাধাকে অতিক্রম করে, তারাই সফলতা পেয়েছে।
বাংলাদেশের নারী জাগরনের অগ্রদূত ছিলো বেগম রোকেয়া। যিনি তার কাজের আগ্রহ আর অনুপ্রেরণা দিয়ে নারী জাগরেন ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছেন। তিনি নারী শিক্ষার জন্য সুদীর্ষ সময় ধরে আন্দোলন করেছেন। আজকে নারীর এই সহ অবস্থান তারই প্রমান করে। আজকে দেশ পরিচালনার সকল ক্ষেত্রেই নারীদের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে নারীদের আরোও বেশি এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকিয়া ইয়াসমিন, উপজেলা তত্ত্বআপা ফাতেমা বিনতে হানিফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জায়েদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দাউদ হোসেন চৌধুরী, মহিলা সংস্থার সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন লাবনী আক্তার ।

































