হানারচরে শিক্ষামন্ত্রী’র স্বামীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২ পিএম


হানারচরে শিক্ষামন্ত্রী’র স্বামীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার রাঢ়ীর উদ্যােগে  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়ন পরিষদ মাঠে কোরআন তেওলায়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি  আলহাজ্ব মান্নান তালুকদার, সদস্য রাজ্জাক বেপারী, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ মুকসুদ মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি আঃ কাদির রাঢ়ি, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ মুক্তার হোসেন গাজী, ৪নং ওয়ার্ডের সভাপতি আঃ হালিম বেপারি, সাধারন সম্পাদক আঃ রহমান ছৈয়াল, ৫নং ওয়ার্ডের সভাপতি শাহজান বেপারী, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন গাজী, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আঃ বারেক তালুকদার, ৭নং ওয়ার্ডের  সভাপতি নজরুল ইসলাম দেওয়ান। সাধারন সম্পাদক মোঃ আঃ শহীদ সর্দার। ৮নং ওয়ার্ডের সভাপতি জয়দল হোসেন খান, সাধারন সম্পাদক রুহুল আমিন শেখ, ৯নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম খান,  ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম শেখ।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শরীফউদ্দিন।

Ads