মৈশাদী ইউনিয়ন পরিষদের মুজিববর্ষ শোভাযাত্রায় অংশগ্রহন
১১ জানুয়ারি ২০২০, ০৮:৩৩ পিএম
মৈশাদী ইউনিয়ন পরিষদের মুজিববর্ষ শোভাযাত্রা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের শোভাযাত্রায় জেলার শ্রেষ্ঠ, চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের নের্তৃত্বে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ অংশগ্রহন করেন।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। সে শোভাযাত্রায় মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, ওয়ার্ড মেম্বার মো. হাকিম গাজী, কালাম বেপারী, মো. বজলুল গনি জিলন, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, সাহিদা বেগম, শিল্পী আক্তার অংশ গ্রহন করেন প্রমুখ।


































