মানিকছড়িতে আগুনে পুড়ে দুই ঘুমন্ত শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ০৮:০৮ পিএম


মানিকছড়িতে আগুনে পুড়ে দুই ঘুমন্ত শিশুর মৃত্যু

রান্না ঘরের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত সেম্প্রপাড়ার প্রত্যন্ত এলাকার লিপিয়া পাড়া নামক স্থানে নানার বাড়ীতে ঘুমিয়ে থাকা অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২জানুয়ারি বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লিপিয়া পাড়া এলাকার মেমং মারমার দুই সন্তান (ছেলে) মংশালা মারমা(১১) ও মেয়ে ওম্রা মারমা নানার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে মারা যান। রান্না ঘরের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় তড়িঘড়ি করে তাদের মামা ঘর থেকে বেড়িয়ে গেলেও রেব হতে পারেনি দুই শিশু মংশালা মারমা ও ওম্রা মারমা।

নিহতের পিতা মেমং মারমা জানান, আগুনে পুড়ার সময় তার শশুর বাড়ীতে বেরাতে আসা মেহমানদের সাথে কথাবার্তা বলছিল। অপর দিকে তার শেলক ও তার দুই সন্তান রান্না ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ বাহিরে আগুনের লেলিহান শিখা ও ধোয়া দেখতে পেয়ে বেড়িয়ে আসলে তাৎক্ষণাত সম্পূর্ণ ঘরে আগুন লেগে যায়। ঘরের মধ্যে থাকা শেলক বেড়িয়ে আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় থাকা তার দুই সন্তান আগুনে পুড়ে মারা যান। এছাড়াও ঘরে থাকা প্রায় ৬৫ মণ ধান পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থলে ছুটে যান মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ(অ:দ:), ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ এলাকার জনপ্রতিনিধিরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পিতা মেমং মারমার হাতে কম্বল, শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।

 

Ads