খাগড়াছড়ির গুইমারা’তে অপহরনের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মার্চ ২০২০, ১০:০৬ পিএম


খাগড়াছড়ির গুইমারা’তে অপহরনের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ছবি-প্রতিদিনের চিত্র

 


খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মোটর সাইকেল চালককে অপহরন ও পরে হত্যা করে মোটর সাইকেল ছিনতায়ের ঘটনা নিয়ে জালিয়াপাড়ায় স্থানীয় জনতারা বিক্ষোভ করছে।

গত মঙ্গলবার(৫ মার্চ) রাত দশটায় মেলায় যাত্রী হিসেবে ভাড়া নিয়ে রাস্তায় চালককে অপহরন করে বলে জানা যায়। নিহত চালক গুইমারা উপজেলার কালাপানি এলাকার ইকবাল হোসেনের ছেলে আকিব উদ্দিন (১৮)। এ ঘটনায় সকাল দশটা থেকে জালিয়াপাড়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

নিহত আকিব উদ্দিনের পিতা ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে থানায় মামলা করতে গেলে ওসি বিদ্যুৎ বড়ুয়া মামলা না নিয়ে তাকে পাগল বলে বের করে দেন। এরপর আরো চারবার গিয়েছিলাম কিন্তু ওসি মামলা না নিয়ে হয়রানি করে ফেরত পাঠিয়েছেন। শেষে ৯৯৯ এ ফোন করার পর গতকাল রাত ১২টার সময় মামলা গ্রহন করেন ওসি।

জানা যায়, একই এলাকার মন্টিং মারমার ছেলে ষাসিং মারমা রাত-১০ টার ‍দিকে বাড়ী থেকে ডেকে ভাড়ায় মোটর সাইকেলসহ তাকে নিয়ে যায়। পরে উভয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় আকিবের বাবা যোগাযোগ করতে না পারায়, ৪ মার্চ বুধবার সকালে পার্শ্ববর্তী লোকজনকে জানায়।

পরে জিডি ও মামলা করার জন্য বারবার থানায় যাওয়া সত্বেও গুইমারা থানার ওসি বিদ্যুৎ বড়ুয়া মামলা না নেওয়ায় ০২নং হাফছড়ি ইউনিয়ন এলাকার জনসাধারণ বিক্ষোভ করে ঘটনার বিচার ও ওসির অপসারণসহ ওসির বিচার চেয়েছেন।

Ads