খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের পুস্পমাল্য অর্পণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ মার্চ ২০২০, ০৫:৩১ পিএম


খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের পুস্পমাল্য অর্পণ

ছবি- প্রতিদিনের চিত্র

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬মার্চ ২০২০খ্রিঃ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর শহীদ ব্যাধিতে পুষ্পমাল্য অর্পন করেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি। এসময় খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার চাকমা পুষ্পমাল্য অর্পন করেন।

বর্তমান বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়িয়ে ও সীমিত আকারে আনুষ্ঠানিকতা পালন করা হয়। এদিকে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে (জনসমাবেশ পরিহারপূর্বক) আনুষ্ঠানিকতাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু সদনে থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাষিত, আধা-স্বায়ত্বশাষিতসহ সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়েছে।

Ads