খাগড়াছড়িতে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
০৪ এপ্রিল ২০২০, ০৪:২০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
ত্রিপুরা সনাতনী গীতা সংঘের তত্বাবধান ও সহযোগিতায় অদুল অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও তার সহধর্মিনী অনিতা চৌধুরীর অর্থায়নে তাদের পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে সৃষ্ট পরিস্থিতিতে খেটে খাওয়া প্রান্তিক ৬টি উপজেলায় ১৬৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কার্যক্রমটি গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকাল মহালছড়ির ধূমনীঘাট পাড়া থেকে কার্যক্রমটি শুরু হয়ে বৈশ্বিক মহামারী COVID 19/ করোনাভাইরাস মহা দূর্যোগ এই ক্রান্তিকাল সময়ে শুক্রবার (৩রা এপ্রিল) বিকাল গুইমারা উপজেলা ক্যামরুন পাড়া পর্যন্ত জেলার কয়েকটি উপজেলায় গিয়ে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর, মহালছড়ি, মাটিরাংগা, পানছড়ি, দীঘিনালা, গুইমারা উপজেলা থেকে মোট ৬টি উপজেলায় ১৬৫ টি পরিবার অবহেলিত সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১ টি করে LUX সাবান বিতরন করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সভাপতি, বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরা, সহ সাধারন সম্পাদক চেন্দ্র লাল ত্রিপুরা, অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক রুপক কুমার ত্রিপুরা প্রমূখ।































