চাঁদপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ অক্টোবর ২০২১, ০১:৪১ এএম


চাঁদপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ছবি- প্রতিদিনের চিত্র।

 

চাঁদপুরে সদর উপজেলা পরিষদের ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রামার অফিসার মোহাম্মদ হারুন অর রশিদের পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম, সমাজ সেবা অফিসার জামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার, আয়শা আক্তার, জেলা বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ  রোকন, ইব্রাহীমপুর ইউপি সচিব সালামত উল্যাহখানশাহিন, রামপুর ইউপি সচিব মোঃ রাকিব হোসেন খান, মৈশাদী ইউপি সচিব মানিক, বিষ্ণুপুর ইউপি সচিব আনোয়ার, বালিয়া ইউপি সচিব মুনসুর আহমেদ, তরপুচন্ডী ইউপি সচিবতাসলিমা বেগম, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি প্রমুখ। এ সময় সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিতত ছিলেন।
 

Ads