চাঁদপুর আশিকাটির নবনির্বাচিত পরিষদকে সচিব ও গ্রাম পুলিশদের শুভেচ্ছা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ নভেম্বর ২০২১, ০৯:৫৫ পিএম


চাঁদপুর আশিকাটির নবনির্বাচিত পরিষদকে সচিব ও গ্রাম পুলিশদের শুভেচ্ছা

ছবি- প্রতিদিনের চিত্র।



দর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা বাপসার সভাপতি, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদসহ গ্রাম পুলিশবৃন্দ। আজ সোমবার দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

আশিকাটি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম, রাশিদা বেগম, আয়শা বেগম, সাধারণ সদস্য দুলাল মাল, সোহাগ খান, মহসিন মৃধা, মো: বিল্লাল হোসেন, বিল্লাল বেপারী, আলফু খান, কামাল হোসেন পাটওয়ারী, কাজী তোফাজ্জল হোসেন তাফু, সামছুল হক প্রধানীয়কে ফুল দিয়ে বরণ করা হয়।

 

তাদেরকে ফুল  দিয়ে বরণ করেন জেলা বাপসার সভাপতি, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, ইউনিয়ন দফদার শ্রীদাম চন্দ্র দাস, গ্রাম দুলাল গাজী, নুরু গাজী, হানিফ বেপারী (হানু), রাহিমা আক্তার রুজি, , রুবি বেগম, পান্না বেগ, মো: রাসেল মিজি, কাদির খান, ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পলাশ চন্দ্র বিশ্বাস।
এসময় আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহŸায়ক সেলিম মাল, যুগ্ম আহŸায়ক মামুন মাল, যুবলীগ নেতা শুক্কুর, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

 

Ads