সরকার ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে অপসারণ করা হবে : দীপু মণি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫০ পিএম


সরকার ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে অপসারণ করা হবে : দীপু মণি

বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী দীপু মণি

 

রকার ও জনগণ যার বিরুদ্ধে সব সময় অবস্থান নেবে, তিনি যদি দলের কিংবা সরকরের হন, তাকে সেখান থেকে অপসারণ করা হবে।

 

আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। এর মধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। খুবই দুঃখজনক, এটি আমাদের কাম্য নয়। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার।

 

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থায়ী কমিটির সভাপতি এম এ ওয়াদুদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্থায়ী কমিটির সদস্য ইয়াকুব আলী মাস্টার, বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশিদ উপস্থিত ছিলেন।

ও/এফ

Ads