কসবায় ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক
২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ব্রাহ্মণড়ীয়ার কসবা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি তল্লাশী করে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ রাব্বী খাঁ নামের এক যুবককে আটক করেছে পুলিশ ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সিএনজিটিও জব্দ করা হয়।
কসবা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজিযোগে বস্তাভর্তি করে ভারতীয় গাঁজা পাচারের সংবাদে সোমবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ঈদগাহ মাঠের পাশে অভিযান চালিয়ে উপজেলা সদরের আকছিনা গ্রামের মো. গোলাফ খাঁর ছেলে মো. রাব্বী খাঁ (২৮) কে আটক করা হয়। এসময় সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই বস্তায় রাখা ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গাঁজা এনে বিক্রি করতেন আটক রাব্বী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


































