যুদ্ধ নয়, আমরা শান্তি চাই- মিলিটারি একাডেমিতে প্রধানমন্ত্রী
০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম
আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী- শেখ হাসিনা বলেছেন, “আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্দৃতি দিয়ে তিনি বলেন, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়।’ আমরা যথাযথভাবে সে কথা মেনে চলছি। আমরা আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।
রবিবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৩ তম বিএমএ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী কমিশন প্রাপ্ত অফিসারদের শপথের মধ্য দিয়ে দেশের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।
শেখ হাসিনা আরো বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে সবাইকে। ’
তিনি জানান, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে। এ সময় আশাবাদ ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘আজকের নবীন অফিসাররা উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।’
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।































