ব্রাহ্মণবাড়িয়ায় অবসরপ্রাপ্ত ৫১ শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় অবসরপ্রাপ্ত ৫১ শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি জীবন সম্পন্ন করা অর্ধশতাধিক শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে প্রদান করা হলো বিদায় সংবর্ধনা। সংবর্ধিত ৫১ জন শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকার বিভিন্ন বিদ্যালয়ে চাকরিরত ছিলেন।


রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখা বর্ণাঢ্য এআ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. দেওয়ান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণাণয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা। আলোচনা সভা শেষে সদর উপজেলার ৫১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

Ads