ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ এপ্রিল ২০২৩, ০৮:৫২ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি ও লোকাল জুতায় ব্র্যাণ্ডের নাম ব্যবহার করায় তিনটি দোকানীকে করা হয়েছে জরিমানা। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে জেলা শহরের ফরিদুল হুদা রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এলিগ্যান্স ফুটওয়্যার, ফুট প্রিন্ট এবং গোল্ডেন মাইল নামের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে সহকারি পরিচালক মেহেদী হাসান নিশ্চিত করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদকে সামনে রেখে অতিরিক্ত মুনাফার লোভে ক্রেতা ঠকানোয় মত্ত হয়ে ওঠে এক শ্রেণীর ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় নিম্নমানের পণ্যে নামকরা ব্র্যাণ্ডের লগো সংযোজন, প্যাকেট পরিবর্তন, অতিরিক্ত মূল্য বসানো ইত্যাদি ধান্ধাবাজিতে লিপ্ত হন অতিলোভী ব্যবসায়ীরা। শহরের জুতোর দোকানে এরকম ধান্ধাবাজি চলার সংবাদে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ফরিদুল হুদা রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি ও লোকাল জুতায় ব্র্যাণ্ডের নাম ব্যবহার করার সত্যতা পেয়ে 'এলিগ্যান্স ফুটওয়্যার', 'ফুট প্রিন্ট' এবং 'গোল্ডেন মাইল' নামের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এলিগ্যান্স ফুটওয়্যারকে চারহাজার টাকা, ফুট প্রিন্টকে চারহাজার ও গোল্ডেন মাইলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরচিালক মেহেদী হাসান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'অতিরিক্ত মুনাফার লোভে ওই তিন দোকানী পণ্যের গায়ে অতিরিক্ত মূল্য বসিয়ে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করেছে। এ ছাড়া ফুট প্রিন্ট নামে একটি দোকানে ব্র্যাণ্ডের নাম ব্যবহার করে লোকাল মাল বিক্রি করছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'

Ads