কমিউনিটি ক্লিনিক স্থাপন করে জননেত্রী শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত- ধর্ম প্রতিমন্ত্রী

মশিউর রহমান টুটুল

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম


কমিউনিটি ক্লিনিক স্থাপন করে জননেত্রী শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত- ধর্ম প্রতিমন্ত্রী

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

র্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন,কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত হয়েছে,আর সেই কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিলো।

 

 

শুক্রবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার পেচারচর এলাকায় ড.মোতাহার- দিলরোজ আক্তার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

 

 

প্রতিমন্ত্রী আরও বলেন,বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।মানুষ এখন ঘরের কাছেই স্বাস্থ্য সেবা পাচ্ছে।তার বাস্তব উদাহরণ সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

 

 

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড.শহীদ মোতাহার হোসেন,জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস ,উপেজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,আঃ রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আবু তাহের,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

Ads