বিএনপির নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ
০৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলমাপুরে দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২অক্টোবর২৩) বিকালে পৌর মেয়র আব্দুল কাদের শেখের নেতৃত্বে সরকারি ইসলমাপুর কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ,শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিলন মাহমুদ,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফসহ অন্যান্যরা।
শান্তি সমাবেশে দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কঠিন হুশিয়ারী দেন বক্তারা।






















