নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আরফিনুল ইসলাম

০৯ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম


নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি- সংগৃহীত।

 

নীলফামারীতে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) শুরু হয়েছে। 
 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়াজনে গতকাল বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে দুই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান প্রমুখ।

 

উদ্বোধনী দুই ম্যাচেই বালক ও বালিকা জলঢাকা পৌরসভাকে হারিয়ে বিজয়ী হয় নীলফামারী পৌরসভা। 

Ads