বিএনপি-জামায়াত ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি আক্কেলপুরে
৩০ অক্টোবর ২০২৩, ০৪:১০ এএম
বিএনপি-জামায়াত ডাকা হরতালে জয়পুরহাটের আক্কেলপুরে কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলাছিল। অপরদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
বিএনপির কেন্দ্রীয় কমসূচী অনুযায়ী রবিবার (২৯ অক্টোবর) সকাল সন্ধ্যা হরতাল চলাকালিন বিএনপি কোন নেতা কর্মীদের কোনপ্রকার পিকেটিং, মিছিল, পথসভা করতে দেখা যায়নি। শহরের জীবনযাত্রা স্বাভাবিক ও সকলপ্রকার যানবাহন চলাচল করেতে দেখা গেছে। এসময় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহল ছিল।
অপরদিকে হরতাল চলাকালিন সময়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ডাকে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্যমূলক অগ্নি সন্ত্রাসী ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের পার্শ্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা, তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেলিম মাহবুব সজল, তিলকপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।






















