ইসলামপুরে ১৬ ডিসেম্বর উদযাপন করার উপলক্ষে জাতীয় যুব সংহতির সভা
১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুর উপজেলা ১৬ই ডিসেম্বর উদযাপন করার উপলক্ষে জাতীয় পার্টি যুব সংহতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে ইসলামপুর উপজেলা জাতীয় যুব সংহতি আয়োজনে এম ডি শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, অন্যান্যরা ছিলেন জেলা অর্থ সম্পাদক শাহাজাদা চৌধুরী,ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফেরদৌস সরকার, সহ-সভাপতি জুয়েল সরকার, যুব সংহতি জহুরুল মন্ডল, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, মহিলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি বক্তব্য বলেন, স্বাধীনতা মুক্তি যুদ্ধাদের কোন স্বীকৃতি দেয়নি আওয়ামিলীগ,বিএনপি। মুক্তি যোদ্ধাদের স্বীকৃতি দিয়েছে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি বলেছেন মুক্তি যোদ্ধা হবে জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।মুক্তি যোদ্ধাদের বেতন ভাতা ব্যবস্থা করেছেন,মুসলমানদের মসজিদে বিদ্যুৎ বিল মওকুফ করেছেন।বর্তমানে মসজিদে বিদ্যুৎ বিল দিতে হয় সাধারণ মানুষের,প্রশ্ন মসজিদের বিল আপনারা মওকুফ করতে পারেন না কেন।জাতীয় পার্টির সরকার বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন,অন্যান্য সরকার তা পারেনি।
এ বিজয় মাসে সাথে আরো একটি বিজয় সামনে রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলা সভাপতি ১৩৯ জামালপুর-২ আসন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জননেতা মোস্তফা আল মাহমুদকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে নেতাকে বিজয়ের মালা পরাতে হবে।
সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মোস্তফা আল মাহমুদের পক্ষে কাজ করার আহ্বান জানান ।






















