আক্কেলপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত
১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ও বেলার মাঠে, মুক্তিযোদ্ধা বধ্যভূমিতে পুস্পস্তবক অপর্ণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল সাড়ে ৯টা ৩০মিনিটে বেলার মাঠ বধ্যভূমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম এর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






















