ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপিকে বিজয়ী ঘোষণা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম


ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপিকে বিজয়ী ঘোষণা

নিলুফার আনজুম পপি।

 

য়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
 

শনিবার (১৩ জানুয়ারি) গৌরীপুর আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর বিকেল ৫টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

ময়মনসিংহ-৩ আসনের মোট ভোট পড়েছে ১৬৭৬ ও বাতিল ভোট ছিল ১৫টি।

 

উল্লেখ্য রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলার শাবানহাটি ইউনিয়নের ভালুকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওইদিন স্থানীয় প্রশাসন ভোটগ্রহণ স্থগিত করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

Ads