বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বাবুলের মতবিনিময় সভা
০৪ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
আসন্ন ৯ মার্চ দ্বিতীয় পৌরসভা নির্বাচন সামনে৷ রেখে বকশীগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী মোবাইল ফোন প্রতিকে সমর্থনে ইসমাইল হোসেন তালুকদার বাবুলের পক্ষে মতবিনিময় সভা করেছেন স্থানীয় নামাপাড়া ও সীমার পার এলাকার বাসিন্দারা।
রবিবার (৩ মার্চ ) সন্ধায় নামাপারা ও সীমার পার এলাকার বাসিন্দাদের উদ্যােগে আলোচনা সভায় এমদাদুল আনসারী সভাপতিত্বে বকশীগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুলকে বিজয়ী করতে মতবিনিময় আত্ম প্রকাশ করেন।জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন,ইসমাইল হোসেন তালুকদার বাবুল মেয়র নির্বাচনে বিজয়ী হলে তার যে ইশতেহার তা অবশ্যই পূরণ করবেন। ইশতেহারের প্রথম কাজ অটো ভ্যান চালকের কাছ পৌর সভার যে চাঁদা তোলা হত সেটা বন্ধ করে দিয়েছেন, মাননীয় সংসদ সদস্য নূরমোহাম্মদ, নির্বাচনী আলোচনা সভায় আব্দুর সাত্তারের সভাপতিত্বে বকশীগঞ্জ উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আগা সাইয়ূমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,বকশীগঞ্জে বটবৃক্ষ উপজেলা পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,অন্যান্যদের মধ্যে ছিলেন,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল,বকশীগঞ্জ বণিক সমিতির সভাপতি শাকিল তালুকদার, ব্যাবসায়ী রাসেল মিয়া,উপজেলা উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ সহ নির্বাচনী বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তালুকদারেরা পূর্বপুরুষের দেখানো রাজনৈতিক ভাবে সমাজ সেবী হিসেবে কাজ করে যাচ্ছেন।প্রতিটি প্রতিষ্ঠানের দাদা প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন।তাদের অবদান বকশীগঞ্জ বাসী ভোলার মত নয়।পরিশেষে ভোটারদের মাঝে আগামী ৯মার্চ মোবাইল ফোন মার্কা ভোট প্রদানের আহ্বান জানান।























