লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
২০ এপ্রিল ২০২৪, ০৬:০৮ পিএম
ছবি- সংগৃহীত।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি রংপুর মিঠাপুকুর এলাকায় ও তিনি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রেল কর্মচারী বলে জানা গেছে।
সরজমিনে গিয়ে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক ট্রেনে করে লালমনিরহাট থেকে বুড়িমারী আসেন এবং সেখান থেকে অটো করে তার বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খাইতে ঘুন্টি বাজার এলাকায় এসে রেললাইনে পাশ দিয়ে ফোনে কথা বলার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট-গামী কম্পিউটার ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।























