আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহয়তা দিয়ে পাশে দাঁড়ালেন চেয়ারম্যান শ্যামল

মোসলেম উদ্দিন রনি

২৫ মে ২০২৪, ০৫:৪৭ পিএম


আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহয়তা দিয়ে পাশে দাঁড়ালেন চেয়ারম্যান শ্যামল

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহয়তা দিয়ে পাশে দাঁড়ালেন, জেলা পরিষদ চেয়ারম্যান শ্যামল।

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।

 

শনিবার (২৫শে মে) দুপুর ১২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৯ জনকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

 

এ সময় আবু বক্কর সিদ্দিক (শ্যামল) বলেন, আমরা সবাই মিলে সহযোগিতা করলে এসব ক্ষতিগ্রস্ত মানুষগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং তাদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

 

এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের অন্যান্য সদস্য ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা সহ অনেকে।

 

Ads