ইসলামপুর প্রেসক্লাবে দ্বিতীয় বার সভাপতি মোরাদুজ্জামান মুরাদ/সা: সম্পাদক হাফিজ লিটন
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
ইসলামপুর প্রেসক্লাবে দ্বিতীয় বার সভাপতি মোরাদুজ্জামান মুরাদ/সা: সম্পাদক হাফিজ লিটন
ঐতিহ্যবাহী ইসলামপুর প্রেসক্লাবের জাঁকজমক উৎস মুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এস এম এ হালিম দুলালের তত্ত্ববোধানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর ২৪) প্রেসক্লাবের হল রুমে সকাল ১১ হইতে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৪ টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
৭ টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদের ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, অর্থ বিষয়ক/কোষাধক্ষ্য পদে ২ জন, প্রার্থী। প্রার্থিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব নব নির্বাচিত কমিটির বিজয়ীদের চুড়ান্ত ফলাফল ঘোষণায় যারা অধিক ভোটে নির্বাচিত হয়েছেন, ১৯ ভোট পেয়ে দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন সভাপতি মোরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক হাফিস লিটন ১৭ ভোট। অন্যান্য পদে কিছুটা পরিবর্তন হয়েছে। সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল ১৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক ১৯ ভোট, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল ১৫ ভোট, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা ১৯ ভোট, অর্থ বিষয়ক/কোষাধক্ষ্য রোকনুজ্জামান সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী প্রার্থী সহ -সম্পাদক সাইদুর রহমান,ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল, সাহিত্যিক সম্পাদক ফারুক আল আজাদ বকুল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য ১ আব্দুস সামাদ, কার্যকরী সদস্য ২ শিবু ভট্টাচার্য সহ ১৩ টি পদে বিজয় ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন,উপজেলা দায়িত্ব রত নির্বাহী অফিসার,উপজেলা নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ জামালপুর প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক গণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যাপক ভাবে নির্বাচনের প্রচার প্রচারণার জন্য পোস্টার ফেস্টুন ব্যানারে আলোড়ন ছড়িয়ে ছিলেন। অবশেষে জল্পনা কল্পনা মধ্যে দিয়ে ইসলামপুর প্রেসক্লাব নির্বাচনের অবসান হল।
























