আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত ফুলবাড়ীতে

আমিনুল ইসলাম

১২ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম


আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত ফুলবাড়ীতে

‘‘দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, আগামী প্রজন্মকে সক্ষম করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর ইসলাম, সমবায় কর্মকর্তা মাজাহারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান, সহকারি শিক্ষক আশরাফুল আলম প্রমুখ। সভা শেষে সেখানে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ । ##

 

 

 

Ads