নকলায় সাংবাদিকদের পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়

মাজহারুল ইসলাম

১২ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম


নকলায় সাংবাদিকদের পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়

শেরপুরের নকলায় উপজেলার সকল পূজামন্ডপ পরিদর্শন করলেন নকলা প্রেসক্লাবের সাংবাদিকগণ। ১১ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন উক্ত উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিগণ। নকলা প্রেসক্লাবের উদ্যোগে উক্ত মন্ডব পরিদর্শন কার্যক্রম ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় আইন শৃংঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক টিমসহ মন্ডপের পরিবেশগত বিভিন্ন দিক পরিদর্শন শেষে মন্ডপের পরিদর্শন বহিতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি মো. মোশারফ হোসাইন অভিমত লিপিতে স্বাক্ষর করেন।

উক্ত পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমে উপস্থিত ছিলেন নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, মো. নূর হোসেন, দপ্তর সম্পদক মো. সেলিম রেজা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম লালন,  সদস্য তারেক আহসান সদস্য শীমানুর রহমান সুখন, সদস্য রাইসুল ইসলাম রিফাত, সদস্য লিমন আহমেদ সহ আরো অনেকেই।

Ads