ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১৩ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম
“দুর্যোগ আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা"এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,উপজেলা সহকারী ভূমি কমিশনার রাজস্ব সাঈদ মোঃ ইব্রাহিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























