সাংবাদিক কোরবান আলীর মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল

মশিউর রহমান টুটুল

২২ অক্টোবর ২০২৪, ১০:১৫ এএম


সাংবাদিক কোরবান আলীর মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল

 

জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ  শাহজাদপুর খানবাড়ী মোড়ে সড়ক দূর্ঘটনায় নিহত কোরবান আলীর মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২১অক্টোবর) বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব হলরুমে ৩ দিনের শোক কর্মসূচী শেষে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় নিহত সাংবাদিক কোরবান আলীর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও নিউজ ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন মিন্টু, উপজেলা কৃষি অফিসার এএলএম রেজুয়ান, মরহুম কোরবান আলীর বড় ভাই কুদ্দুস মেম্বার ও ছেলে লাবন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে সভাপতি অলি আহমেদ, আশরাফুল উলুম মাদরাসার মোহতামিম,স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

শোক সভা শেষে নিহত সাংবাদিক কোরবান আলীসহ ইসলামপুর প্রেসক্লাবের যে সকল সাংবাদিক মৃত্যু বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

Ads