নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

রবিউল ইসলাম সুইট

২৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম


নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

 

দিনাজপুরের হিলি হাকিমপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে হিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে হিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে থেকে একটি র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

হাকিমপুর পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী হিলি পাবলিক ক্লাবের আহবায়ক আরমান আলী প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক শহ আলম, ভারপ্রাপ্ত সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মূর্তুজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকলের জন্য দোয়া করা হয়।

 

 

Ads