ইসলামপুরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে- ড. মোঃ ছামিউল হক ফারুকী
০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, আর এ স্বাধীনতাকে রক্ষা করতে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবেবললেন, ড. মোঃ ছামিউল হক ফারুকী।
তিনি দাবি করে করে বলেন- জাতীয় নির্বাচনে জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট প্রয়োগ করতে পারে সেই পরিবেশে সৃষ্টি করতে।
শুক্রবার ( ৮ নবেম্বর ) বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বেনুয়ার চর বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চরপুটিমারী ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তেব্যের এক পর্যায়ে বলেন- হযরত উমর (রঃ) দিনভর শ্বসন কার্যক্রম পরিচালনা করতেন এবং রাতে অসহায় দরিদ্রদের বাড়ীতে গিয়ে খোঁজ খবর নিতেন। ইসলামের শ্বাসন ব্যবস্থা যদি কায়েম হয়, রিলিফের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়ে আসা হবে। যাঁর বাসস্থান নাই, তাঁদের বাসস্থান করে দেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু মুসলমানদের দায়িত্ব পালন করবে না, রাষ্ট্রের সকল নাগরিকের সেবা করবে। তাই প্রত্যেক জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত ১৫ বছরে জামায়াতে ইসলামী আন্দোলনের কথা বলতে পারেনি, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাশাসকের পতনের পর ইসলামের কথা স্বাধীনভাবে বলতে পারছি। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল পরিচালক জামালপুর - ২ ইসলামপুর আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মোঃ ছামিউল হক ফারুকী জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যেগে কর্মী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা নায়েবে আমীর অধ্যাপক মোঃ খলিলুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক এডভোকেট ছামিউল হক, ইসলামপুর উপজেলা আমীর খন্দকার মাওলানা লিয়াকত আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামানসহ জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
























