ইসলামপুরে বিট পুলিশিং মত বিনিময় সভা

মশিউর রহমান টুটুল

১৮ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম


ইসলামপুরে বিট পুলিশিং মত বিনিময় সভা

 

জামালপুরের ইসলামপুরে মাদক জুয়া ইভটিজিং নারী নির্যাতন বাল্যবিবাহ অশ্লীলতা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত যৌতুক প্রতিরোধ সমাজ গড়ার লক্ষ্যে বীট পুলিশের মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকালে চটপুটিমারি ইউনিয়ন পরিষদের সম্মুখে জামালপুর জেলা পুলিশ পুলিশের আয়োজনে শামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিত দাস।

বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ,অন্যান্যদের মধ্যে ছিলেন, বিএনপি সভাপতি ও সাবেক চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী,উপজেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম,ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি খোরশেদ মিয়া,ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য বলেন প্রতিটি বিটে রয়েছে একজন ইন্সপেক্টর পদমর্যতার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময় সেবা প্রদানের লক্ষ্যে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশ কার্যক্রম অব্যাহত রেখেছে ।নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং জুয়া  সন্ত্রাস ও মাদক নির্মূল অপমৃত্যু যৌতুক প্রতিরোধ ধর্ষণ বিশেষ করে গরু চুরি বিরোধী এসব বিষয়ে মতবিনিময় আলোচনার মাধ্যমে মানুষকে সচেতনের কাজ করে যাচ্ছে ইসলামপুর বিট পুলিশিং কর্মকর্তারা।

বিশেষ অতিথি বলেন,মাদক জুয়া বাল্যবিয়ে গরুচোর প্রতিরোধে এলাকার সচেতন মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পারে। তারা যদি দলবদ্ধ হয়ে মাদক বিক্রেতা ঘরে গিয়ে বাঁধা বিঘ্নিত করে তাহলে সমাজে অহরহ যুবক মাদকাসক্ত মুক্তি পাবে।যার যার এলাকায় মাদক জুয়া চুরি সম্পর্কে পুলিশ জানার আগে স্থানীয় জনগণ জানে। অতএব জনগন সচেতন হলে এসব নির্মূল করা সম্ভব হবে। 

 

Ads