মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়ন বেনুয়ার এম এইচ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৭ ডিসেম্বর শহিদ জিয়াউর রহমান জনকল্যান ট্রাস্টের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চরপুটিমারী ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপি সংগঠনের যুবদলের যুগ্ম আহবায়ক শহিদ জিয়াউর রহমান কল্যান ট্রাস্টের উপদেষ্টা মোঃ হামিদুর রহমান মলিন।
এসময় উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলী, চরপুটিমারী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাড়ু দেওয়ান, অনুষ্ঠানের উদ্বোধক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, চরপুটিমারী ইউনিয়ন শহিদ জিয়াউর রহমান জনকল্যান ট্রাস্টের সভাপতি মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারী ইউনিয়ন ছাত্র-দলের সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন যুবদলের আহবায়ক সামিউল হক রাজুসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের আমিনুল ইসলাম, আল-আমীন আকন্দ, মিস্টার, হেলাল মন্ডল, আনিছুর রহমান, মজদুর আকন্দসহ নেতাকর্মীরা।
প্রধান অতিথিসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৬ বছর অবৈধ দখলদার ক্ষমতা থাকা কালিন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মী নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আজ দখলদার অপশক্তি ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
শহিদ মাননীয় রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ঘোষণা করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিএনপি সংগঠনের নেতাকর্মীরা বুকে ধারণ করেছে। ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার পালিয়ে ভারত আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এই বাংলায় অপশক্তিকে রুখে দিতে বিএনপি নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।
























