বিরামপুরে SACP-RAINS প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

রেজুয়ান কবির

০৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম


বিরামপুরে SACP-RAINS প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

 

দিনাজপুরের বিরামপুরে SACP-RAINS প্রকল্পের আওতায় বসত বাড়ির আঙিনায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ সবজি বাগানের উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা চত্বরে কৃষি অফিসের সামনে উপজেলার ৭টি ইউনিয়নের ২১০ জন কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।

 

Ads