ধামইরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে ট্যালেন্ট হান্ট পুষ্টি অলিম্পিয়াড অনুষ্ঠিত

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম


ধামইরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে ট্যালেন্ট হান্ট পুষ্টি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ট্যালেন্ট হান্ট পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খেলাই ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সাবিহা ইয়াছমিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিন এবং স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

Ads