জামালপুরে অবৈধ আখ মাড়াইয়ে অস্বাস্থ্যকর হাইড্রোজে গুড় উৎপাদন
৩০ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সুগার মিল এরিয়ায় অবৈধ আখ মাড়াই নিষিদ্ধ হলেও আখ না ধুয়ে অপরিছন্ন অবস্থায় অস্বাস্থ্য পরিবেশে রাসায়নিক হাইড্রোজ ইউরিয়া সার খাওয়ার সোডা পাম্প ওয়েল চিনি মিশিয়ে অবৈধ আখ মাড়াইয়ে গুড় তৈরী মহা উৎসব চলছে। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, অবৈধভাবে গুড় তৈরী হুমকির মুখে রয়েছে জনস্বাস্থ্য, এ-সব দেখার যেন কেউ নেই, নীরব ভূমিকা পালন করছেন মিল কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার ৩০ জানুয়ারী সরেজমিনে গিয়ে দেখা যায়,ইসলামপুর উপজেলা গোয়ালের চর ইউনিয়ন ব্রহ্মপুত্র নদীর পাড়,বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়ন দশআনী নদীর কিনারায় ভাটি কলকি হারা,উজান কলকি হারা,বাবা ডুবা,দেওয়ানগঞ্জ উপজেলা তিলকপুর সহ বিভিন্ন স্থানে প্রশাসনিক কর্মকর্তাদের তোয়াক্কা না করে অবৈধভাবে আখ মাড়াইয়ের কার্যক্রম অব্যহত রেখেছে গুড় ব্যবসায়িক সিন্ডিকেটেরা।
গুড় পরিষ্কার করার জন্য ব্যবহার করা হচ্ছে,রাসায়নিক হাইড্রোজ,ইউরিয়া সার,খাওয়ার সোটা গুড় জমাটবদ্ধ করতে ব্যবহৃত হচ্ছে গৌণ চিনি,পাম ওয়েল, সয়াবিন তৈল। অবৈধ গুড় তৈরীতে ক্রেতারা নানা ধরনের উৎসবে গুড় ব্যবহার হচ্ছে, মানবদেহের ঝুকিপূর্ণ রোগ নির্ণয় বেড়ে যাচ্ছে ক্যানসার স্ট্রোকে অকালে অপমৃত্যু সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে। স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান,মিল কর্তৃপক্ষের কিছু অসাধুদের জন্য প্রকাশিত ভাবে স্যালু মেশিনে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য মিশিয়ে আখ মাড়াই গুড় উৎপাদন করছে। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তা প্রতি সুদৃষ্টি কামনা করছেন।
দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস্ এ-র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একবার অভিযান পরিচালনা করেছি, মামলা দেওয়া হয়েছে, কৃষি অফিস থেকে জানালে নতুন করে অভিযান চালানো হবে।
























