ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব চলছে
০৫ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম
জামালপুরের ইসলামপুরে সিরাজাবাদ ঘাট পয়েন্টে ব্রহ্মপুর নদীর দুই তীরবর্তীতে বেকুব স্কেভেটর বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব চলছে। বালু উত্তোলন কারীরা প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র, এর আগে একই স্থানে অবৈধ বালু উত্তোলন অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, জরিমানাসহ স্কেভেটরের ব্যাটারী জব্দ করা হয়েছে। বালু উত্তোলন সিন্ডিকেটেরা বিভিন্ন কলাকৌশল অবলম্বন মাধ্যমে স্কেভেটর চালিত ব্যাটারী পূনরায় ফেরৎ পেয়ে আবারও বালু উত্তোলন অব্যাহত রেখেছে, বালু উত্তোলন কারীরা।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে ছবিটি তোলা হয়েছে, স্থানীয়দের অভিযোগ বালি টানা মাহিন্দ্র গাড়ি বিকট শব্দ দূষণে ফলে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন ঘটছে, প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে, বাড়িঘরের ভিতর ধূলো বালিতে পরিবেশ নোংরা সৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট দূত ভেঙ্গে খন্ড খন্ড হচ্ছে, পথচারীদের চলাফেরা দুর্ভোগ পোহাতে হচ্ছে, নানা ধরনের রোগব্যাধি আক্রান্ত হচ্ছে।
স্থানীয়রা এসব বিষয়ে সু-দৃষ্টি রাখতে উপজেলা প্রশাসনের প্রতি হস্তক্ষেপ প্রার্থনা করছেন। ইসলামপুর উপজেলা ভূমি কমিশনার (রাজস্ব) মো : রেজওয়ান ইফতেখার জানান, ইউএনও স্যার আমাকে বাধিত করিলে অভিযান চালিয়ে বালু উত্তোলন কারীদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনে একাদিক বার অভিযান পরিচালনা করেছি,যদি বালু উত্তোলন অব্যাহত রাখে তাদেরকে আইনের আওতায় আনা হবে।























