আক্কেলপুরে ধর্ষকের শাস্তি দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

চৈতন্য চ্যাটার্জী

১০ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম


আক্কেলপুরে ধর্ষকের শাস্তি দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

য়পুরহাটের আক্কেলপুরে সারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আক্কেলপুর উপজেলা শাখা ও সাধারণ শিক্ষার্থী এবং আক্কেলপুর নাগরিক পরিষদ। নেতা-কর্মীরা বলেন, প্রত্যেক ধর্ষকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন তারা। ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার তাদের হাতে দেখা যায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, আক্কেলপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান তুষার, পৌর আহবায়ক বায়েজিদ বোস্তামি শাহিদ, সদস্য সচিব নাফিস নেওয়াজ রমিম, জামায়াতে ইসলামী পৌর শাখার সেক্রেটারি রিপন হোসেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য ছোটন, শিক্ষার্থী বিপ্লব হোসেন বাঁধন, মোবাশ্বের হোসেন নিরব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আক্কেলপুর উপজেলা শাখা ও আক্কেলপুর নাগরিক পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আজ দেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ সরকার নির্বিকার। বিচারহীনতার সংস্কৃতি ধর্ষকদের আরও সাহসী করে তুলেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—ধর্ষকদের কোনো দল-মত বা পরিচয় নেই। তারা সমাজের কলঙ্ক, মানবতার শত্রু। রাজপথে কঠোর আন্দলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।

Ads