আক্কেলপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল মুদি দোকান
২৪ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম
ছবিঃ সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে এক মুদি দোকান পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা পুড়ে দিয়েছে ।
গত বুধবার গভীর রাতে উপজেলার ভানুরকান্দা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই গ্রামের মোড়ে টিনশেড নির্মিত নূর মোহাম্মদ লিটনের মুদি দোকান কে বা কারা আগুন দিয়ে পুড়ে দেয় ।
ওই দোকান মালিক লিটন বলেন, আমি খবর পেয়ে এসে দেখি আমার মুদি দোকান সস্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে । দোকানে টিভি, ফ্যান সহ মুদি সামগ্রী ছিল । গত ৫ আগস্টের পর থেকে ওখানে আমি ব্যবসা করে আসছিলাম ।
তিনি আরও জানান রাত দুটার দিকে পেট্রোল দিয়ে আমার দোকান পুড়ে দেওয়া হয়েছে । অগ্নিকান্ডে দুই লাখ টাকা মতো আমার ক্ষতি হয়েছে । আমার সব পুড়ে ছাই, আমাকে এখন পথে বসতে হবে ।
আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।























