নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম


নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

প্রতীকী ছবি।

 

নোয়াখালীর সদরে বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। বেলা পৌনে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। বজ্রপাতের শব্দে তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রহমান মঞ্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Ads