আক্কেলপুরে মহান মে দিবস পালিত

চৈতন্য চ্যাটার্জী

০১ মে ২০২৫, ১১:৪৫ পিএম


আক্কেলপুরে মহান মে দিবস পালিত

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

'শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে' স্লোগানের মধ্য দিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, অনুষ্ঠিত হয়।

পাশাপাশি দিবসটি উপলক্ষে আক্কেলপুর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠনের পৃথক কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারন সম্পাদক আরিফ ইফতেখার (রানা), পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা ও উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম কেরামত আলী, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান লেটার প্রমুখ।

Ads